
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট পৌর ছাত্রদলের আয়োজনে ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলের পদপ্রত্যাশী এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের ফরম বিতরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় ধুনট বাজারের মটর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের দলীয় কার্যালয়ে সদস্য ফরম বিতরণের প্রস্তুতি অনুষ্ঠিত করা হয়। প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনু।
প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সিনিয়র য্গ্মু আহ্বায়ক শাহাদৎ হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিশন, আব্দুল হালিম, জাকারিয়া আহম্মেদ, সোহাগ মন্ডল, তুহিন ইসলাম, মেহেদী হাসান, নাঈম ও ওমর ।