Online Desk
২ মে ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকল উপজেলার হরিণার ব্যবসায়ী মো. মোজাম্মেল এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার (০২ মে) জেলা শহরের বনরূপা এলাকার ব্যক্তিমালিকানাধীন রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে ষড়যন্ত্র করে আসছে। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে এবং মোটা অংকের চাঁদা দাবি করছে। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন (পিটিশন নং- ১৩৯/২০২৬)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বরকল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী আরও বলেন, “এই অপপ্রচার শুধু আমার মানহানি করছে না, বরং স্থানীয় হাজার হাজার ব্যবসায়ীর নিরাপদ ব্যবসায়িক পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলছে। আমি সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করি এবং কোনো ধরনের অপকর্মের সাথে আমার সংশ্লিষ্টতা নেই।” তিনি এই অপপ্রচারের মূল হোতা হিসেবে রবিউল ইসলাম ও নূর হোসেন নামক দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন, হরিণা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সোলায়মান সওদাগর, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকসহ আরও অনেকে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বলেন, কোনো সৎ ব্যবসায়ীকে যেন এভাবে হয়রানি বা মানহানি না করা হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা এই ষড়যন্ত্রকারী চক্রের মুখোশ উন্মোচন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১০

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১১

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১২

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৩

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৪

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৫

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

১৬

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

১৭

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

১৯

দিনাজপুরে মহান মে দিবস পালিত

২০