Shakil Shah
২৭ জুন ২০২২, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার মোটরসাইকেল বহনকারী পিকআপ আটকে দিলো পুলিশ

ভোরের দর্পণ ডেস্কঃ

যান চলাচল শুরুর দ্বিতীয় দিনে অনেকটাই চাপশূন্য পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা। মোটরসাইকেল চলাচল বন্ধের নির্দেশনা বাস্তবায়নে কড়াকড়ি অবস্থানে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই পিকআপে ভিন্ন পন্থায় মোটরসাইকেল পারাপারের চেষ্টা করে অনেকে।

তবে মাওয়া টোল প্লাজায় সোমবার (২৭ জুন) দুপুরে পিকআপে মোটরসাইকেল পারাপার আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর ১২টার দিকে পিকআপ থেকে মোটরসাইকেল তিনটি নামিয়ে দেওয়া হয়।

পিকআপচালক শাহ আলম বলেন, ‘আমি মালামাল আনতে ওইপাড়ে যাবো। তিনজন আমাকে বললো তাদের মোটরসাইকেল পার করে দিলে টাকা দেবে, তাই তাদের নিয়ে আসছি। কিন্তু পুলিশ নামিয়ে দিয়েছে।’

 

তবে উল্টো অভিযোগ করেন পিকআপে থাকা তিন মোটরসাইকেল আরোহী। তারা বলেন, কিছু টাকা দিলে মোটরসাইকেলগুলো পারাপার করা হবে বলে জানানো হলে মোটরসাইকেলগুলো গাড়িতে ওঠানো হয়।

 

তারা আরও বলেন, টোলপ্লাজার সামনে থেকে ফেরিঘাটে গিয়ে ফেরিতে পারাপারের জন্য বলা হয়। তবে ফেরিঘাটে গেলে সেখানে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও যেতে পারিনি। তাই আবার টোলপ্লাজার সামনে এসেছি।

এ বিষয়ে পদ্মা সেতু (উত্তর) থানার ইন্সপেক্টর নজরুল বলেন, মোটরসাইকেল চলাচল বন্ধে আমাদের নির্দেশনা দেওয়া হয়ছে। সে নির্দেশনা বাস্তবায়নের জন্য সকাল থেকে কাজ করা হচ্ছে। একটি পিকআপে তিনটি মোটরসাইকেল নিয়ে চালাকি করে সেতু পারের চেষ্টা করছিল। বিষয়টি নজরে এলে পিকআপ থেকে মোটরসাইকেল নামিয়ে দেওয়া হয়। কোনো মোটরসাইকেলই সেতু দিয়ে পার হতে পারবে না।

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। রোববার (২৬ জুন) রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে সেতু বিভাগের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০