
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে হাম-রুবেলা ঠিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে কটিয়াদী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহরিয়ার অনিকের সভাপতিত্বে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেিইনের শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ঈশা খাঁন,মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ ইফতেখাইরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আজ থেকে ১১ কর্মদিবস চলবে এ ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের এ টিকা দেওয়া যাবে। যেসকল বাচ্চারা ২৮ দিন বা তার বেশি সময় পূর্বে টিকা নিয়েছে বা যারা কখনোই নেয়নি তারা এ টিকা দিতে পারবে। আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুকে টিকা দিতে পারবেন।