
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আয়োজনে উলট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়।
টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর আব্দুস ছালাম, উলট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন (শাহিন) সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধনে উলট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ৪৬ জন শিক্ষার্থীদের হাম রুবেলা টিকা দেওয়া হয়।