Shakil Shah
১৮ অক্টোবর ২০২১, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃত্রিম নৈরাজ্যের মাধ্যমে ভীতি তৈরি করেছে সরকার : রিজভী

ভোরের দর্পণ ডেস্ক:

সরকার কৃত্রিমভাবে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের মধ্যে এক ধরনের ভয়-ভীতি তৈরি করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, সরকার কৃত্রিমভাবে কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা ঘটিয়েছে। করোনায় ব্যর্থতা, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি মোকাবিলা করতে না পেরে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায়। মানুষ যেন ওইটা নিয়েই পড়ে থাকে। এ ব্যর্থতাগুলো যেন মানুষ আলোচনা করতে না পারে। অর্থাৎ সরকার তার নীলনকশা অনুযায়ী কাজ করছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতের আয়োজন করা হয়।

রিজভী বলেন, আজ দেশের মধ্যে যে ভয়-ভীতি, শঙ্কার যে নৈরাজ্যকর পরিস্থিতি, তা সরকারের তৈরি। আজ মানুষের নিরাপত্তা নেই। সংখ্যালঘুরা নিরাপদ জীবনযাপন করতে পারছে না। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তারা জীবনযাপন করছেন। অন্যদিকে পবিত্র কোরআন অবমাননা হচ্ছে।

তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগের লোকজন একটা জিনিস পারে, সেটা হলো বিএনপি নেতাকর্মীরা পাতালে থাকলেও তাদের খুঁজে বের করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। কিন্তু কুমিল্লা, নোয়াখালী, হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরগুলোতে এত বড় ঘটনা ঘটে গেলো অথচ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কিছুই বলতে পারল না।

সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করে সমাজের মধ্যে বিভেদ-বিভাজন সৃষ্টি করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্দোলন করতে পারে না, তাদের আন্দোলন করার ক্ষমতা নাই। আবার গতকাল (রোববার) হাসান মাহমুদ ও ওবায়দুল কাদের বলছেন- এসব ঘটনার জন্য বিএনপি দায়ী। আসলে স্মৃতিভ্রম নামক একটা রোগ আছে। যে রোগ হলে দুদিন আগে কি বলেছে, কি করেছে তা ভুলে যায়। আজ উনারা সেই রোগে ভুগছেন। অর্থাৎ তারা পরশুদিন যেটা বলছেন, আজ সেটার পুরোপুরি উল্টো কথা বলছেন।

এসময় উপস্থিত ছিলেন- জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০