Bhorer Darpan
১৬ জানুয়ারী ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে স্বৈরাচারী সরকার – ফুটবলার আমিনুল হক

ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে স্বৈরাচারী সরকার - ফুটবলার আমিনুল হক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, পতিত স্বেরাচারী সরকার গত ১৭ বছরে ক্রীড়াঙ্গনসহ সরকারী প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে ফেলেছিল। সেই ধ্বংসস্তুপ থেকে পুনরুদ্ধার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন। বাংলাদেশের  প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে এই রূপরেখা। 

(১৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। 

আমিনুল হক বলেন, দেশে এখন আর আওয়ামীলীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে। যারা আমার ভাইদেরকে হত্যা ও গুম করেছে, ছাত্র গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে চালিয়েছে বাংলার মাটিতে তাদের জায়গা দেওয়া হবে। আর্ন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ স্বৈরাচারমুক্ত হলেও তাদের প্রেতাত্বারা সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল রয়েছে। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। দ্রুত তাদের অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান। 

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও তিনি রাজনীতিতে জড়াননি। তিনি খেলাধুলা থেকে শুরু করে সামাজিক ও মানবিক কর্মকান্ডে সবসময় নিয়োজিত ছিলেন। ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে তাঁর জীবদ্দশায় অসামান্য অবদান রেখে গেছেন। 

তিনি বলেন, বিএনপি সবসময় সাম্য, সম্প্রীতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। মানুষের ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপির চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউল হক রিয়াজ, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভূট্টো, মাহমুদুল হক, মিরপুর থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. ফিরোজ আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা রাজিব আহমেদ রাজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ সভাপতি ফজলুল কবির জুয়েল, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল হক, যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাম্মির রহমান টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পু সরকার, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, বিপ্লব হোসেন, সাদেকুর রহমান সম্রাট আসলাম বক্স প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০