Online Desk
২ মে ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান - নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় গুজব ছড়িয়ে বোয়ালমারীর বাসিন্দা ট্রাকচালক হান্নানকে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত হান্নান শেখ (২৯) বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর উত্তরপাড়া গ্রামের শাহিদ শেখের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান শেখ সালথা উপজেলা থেকে ট্রাক নিয়ে ফরিদপুর ফিরছিলেন। পথে গট্রী এলাকায় কয়েকজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছেন এমন অভিযোগ ওঠে। এ সময় মোটরসাইকেলে করে একদল লোক ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে ট্রাকটি ২০ জনকে চাপা দিয়ে হত্যা করেছে -এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

পরে বিলনালিয়া মোড়ে স্থানীয়রা ইট ও ব্লক ফেলে রাস্তা অবরোধ করে। বাধা অতিক্রম করে ট্রাকটি এগিয়ে যাওয়ার সময় পাশের একটি দোকানের ইটের বেঞ্চে ধাক্কা লাগে। এ সময় পিছু নেওয়া মোটরসাইকেল আরোহী ও স্থানীয় জনতা ট্রাকটি থামিয়ে চালককে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।

গুরুতর আহত অবস্থায় হান্নান শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫)। তারা বর্তমানে চিকিৎসাধীন।

নিহতের স্ত্রী আরিফা বেগম বলেন, আমার স্বামী ট্রাক চালাতেন। শুনেছি তার গাড়িতে কয়েকজন আহত হয়েছিল। কিন্তু ২০ জন নিহত হওয়ার গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার দুই বছরের মেয়ে রয়েছে, এখন আমরা কীভাবে বাঁচবো?

নিহতের বাবা শাহিদ শেখ বলেন, আমার ছেলে অপরাধ করে থাকলে তাকে আইনের হাতে সোপর্দ করা যেত। কিন্তু তা না করে গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০