Online Desk
৫ মে ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস।

সোমবার (৪ মে ) সকালে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হলি ক্যাথলিক চার্চ -এ সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা-এর মহাপরিচালক মোঃ আবদুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ক্যাথলিক চার্চের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার ডেভিড ঘরামী, মাইকেলস জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার লুডস মেরি, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ হালদার এবং সহকারী ফাদার অলিভার অলোক বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রধান অতিথি মোঃ আবদুল জলিল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড ইতোমধ্যে চালু হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে, কার্ড পেতে কোনো ধরণের আর্থিক লেনদেন করবেন না।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা জরুরী। সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ হাতে নিয়েছে। পাশাপাশি চলমান হামের টিকাদান সম্পর্কে তিনি সকলকে অবহিত করেন।

নারী সমাবশ শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ৫

কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

ধুনটে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকায় নেওয়ার পথে গুলিবিদ্ধ আন্ত : জেলা ডাকাত সর্দার রাজুর ওপর আরও একদফা হামলা

আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা: ডুবতে বসেছে শতাধিক হেক্টর বোরো ধান, ইউএনও বরাবর লিখিত আবেদন

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

১০

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

১২

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

১৩

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

১৪

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

১৫

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

১৬

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

১৭

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১৮

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১৯

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

২০