Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

গোপালগঞ্জ প্রতিনিধি : শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) একযোগে ৯টি বিভাগে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের কেমিক্যাল সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানে মেডিকেল সেন্টারে বেশকিছু সরঞ্জাম সংযোজন করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের হাতে কেমিক্যাল হস্তান্তর করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।

প্রথম ধাপে সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, ফিশারিজ ও এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। পরবর্তী সময়ে সকল বিভাগে প্রয়োজনীয় গবেষণা উপকরণ সরবরাহ করা হবে।

শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

অন্যদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জোর দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্যাথোলজি কার্যক্রমের জন্য প্রায় ৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন আধুনিক সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন বিকেল ৪টায় প্যাথলজি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১০

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১১

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১২

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৩

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৫

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৭

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৮

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

১৯

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

২০