Shakil Shah
৯ ফেব্রুয়ারী ২০২১, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ফেসবুক বিজনেসে চমক

নিজ প্রতিষ্ঠানের লোগো ও স্বত্ত্বাধিকারী জান্নাতুন নাঈম

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

বেশ কয়েক বছর ধরে দেশে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে পণ্য বেচাকেনা । প্রতিনিয়ত মানুষের চাহিদা যেমন বাড়ছে, তা পরিবর্তনও হচ্ছে রীতিমত । সে চাহিদা মেটাতে সৌখিন ও পোশাক সচেতন মানুষের জন্য নিত্যনতুন পছন্দসই পণ্য আনছে অনলাইন হাউজগুলো । আর সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষত ফেসবুককে ব্যবহার করে নতুন ধারণা নিয়ে আসছে এফ-কমার্স তথা ফেসবুক কমার্স ।

অনলাইন দুনিয়ার হাজারো সাইটের ভিতরে কেবল ফেসবুকে বিজনেস পেইজ বা গ্রুপ খুলে ব্যবসা গড়ে উঠছে এটার মাধ্যমে । ডিজিটাল মার্কেটিংয়ে নতুন নতুন ধারণা আসছে, সব ধারণার সাথে মানুষ পরিচিত না হলেও ফেসবুক সব মানুষের কাছে এখন চেনাজানা ।

আর ফেসবুকে নান্দনিক সব ডিজাইনের একটি জনপ্রিয় নাম “নাঈমস কালেকশন”। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জান্নাতুন নাঈম বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন । তিনি জানান হঠাৎ করেই কোন পরিকল্পনা ছাড়া শখের বসে অল্প কিছু পুঁজি দিয়ে অনলাইন বিজনেস শুরু করেন। ধীরে ধীরে বিজনেস বড় করেন। এখন স্বপ্ন তার অনেক দূর যাওয়ার। আর এই শখটিকেই পুরোপুরিভাবে পেশা হিসেবে নিতে চান ভবিষ্যতে।

অনলাইন বিজনেস বর্তমানে জনপ্রিয় হয়ে উঠলেও বিশ্বস্ততা, পণ্যের গুণাগুণ এবং সঠিক পরিচালনার অভাবে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। তাই এসব কথা মাথায় রেখে দৃঢ় অবস্থানে ২০১৬ সাল থেকে সর্বোচ্চ সেবা দিয়ে আসছে ‌‌‍‌”নাঈমস কালেকশন”।

শুরুর দিকে অনেক ধরণের প্রতিবন্ধকতা থাকলেও দমে যান নি নাঈম । জানালেন নিজের অদম্য ইচ্ছার ফল পাচ্ছেন এখন । বছর পাঁচেক আগে কেবল ২৭০০টাকা নিয়ে শুরু করা সে যাত্রা এখন বেশ মসৃণই । তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠানের আয় দাড়িয়েছে এখন লক্ষাধিক । গন্তব্য যে আরো দূরে সে প্রত্যয় ব্যক্ত করলেন তিনি । লক্ষ্যে পৌঁছানোর জন্য দোয়া এবং শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি । নাঈমের প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যাবে ফেসবুকের এই ঠিকানায় https://www.facebook.com/naeemscollection/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১৩

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৪

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৫

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৬

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৭

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৮

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৯

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

২০