Shakil Shah
২ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জানুয়ারিতে রেকর্ড ১৯৬ কোটি ডলারের রেমিট্যান্স

ভোরের দর্পণ ডেস্ক :

অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা সরবরাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক যখন প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) দায়বদ্ধতার সাথে লড়াই করছে এমন সময় জানুয়ারিতে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ভালো খবর হিসেবে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বৈধ পন্থায় দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার এসেছে। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার।

চলতি অর্থবছর ২০২২-২০২৩ এ বাংলাদেশ সাত মাসে (জুলাই-জানুয়ারি) এক হাজার ২৪৫ কোটি ডলারের অভ্যন্তরীণ রেমিট্যান্স পেয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, ডলার সঙ্কটের কারণে অনেক আমদানি পেমেন্ট পিছিয়ে যাচ্ছে। এজন্য প্রবাসী আয়ের যে ডলার তা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে। ফলে প্রবাসী আয় বেড়েছে। ডলারের মূল্যসীমা অপসারণ করা হলে সঙ্কট কেটে যাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাউল হক ইউএনবিকে বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের জন্য মার্কিন ডলারের বিনিময় হার বাড়িয়েছে। রেমিট্যান্সের জন্য ২ দশমিক ৫ শতাংশ ঝামেলামুক্ত প্রণোদনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করতে বেশ কয়েকটি ব্যাংক অতিরিক্ত প্রণোদনাও দিয়ে থাকে। বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠাতে কোনো চার্জ বা ফি কাটবে না ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, প্রবাসী আয়ের ৪০ শতাংশের বেশি রেমিট্যান্স দেশে পাঠানো হয় হুন্ডির মাধ্যমে।

সূত্র : ইউএনবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০