Bhorer Darpan
১ জুন ২০২৫, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“জুলাই অভ্যুর্থান” একটি বিপ্লব ও বেঁচে থাকার প্রেরণা

"জুলাই অভ্যুর্থান" একটি বিপ্লব ও বেঁচে থাকার প্রেরণা

দেশের প্রয়োজনে, দেশের ক্রান্তিকালে একটি বিপ্লব ঘটে। যাকে বলে বেঁচে থাকার যুদ্ধ, বাঁচিয়ে দেওয়ার যুদ্ধ। তেমনি একটি বিপ্লবের নাম ২৪’র জুলাই বিপ্লব কিংবা জুলাই অভ্যুর্থান। স্বাধিনতার চুয়ান্ন বছরে এসেও এ জাতী নতুন করে বাঁচতে আরেকটি বিপ্লবের প্রয়োজন মনে করেছে। যে বিপ্লবে স্বৈরচার বিরোধী সবদল, সবমত, সব বয়সের মানুষের স্বতঃস্ফুর্ততা ছিল। দুই সহস্রাধিক জীবনের সলীল সমাধির মধ্য দিয়ে একটি ফ্যাসিস্টের বিদায় হলো। বিশ্ব দেখেছে বাংলাদেশে তারুণ্যের বিপ্লব। বেঁচে থাকার যুদ্ধে বাঙ্গালী আপোষহীনতার পরিচয় দিয়েছে ৭১’র পরবর্তী ২৪’র জুলাই বিপ্লবে। এ জুলাই এনে দিয়েছে রাজবন্ধির রাজকীয় মুক্তি। হারানো সম্মান পুনঃপ্রাপ্তি। কথা বলার স্বাধিনতা। অভাব, অভিযোগ নিয়ে সীমাহীন আন্দোলনের সুযোগ। গৃহবন্ধির মুক্ত বিহঙ্গের মতো বিচরণ। 

২৪’র জুলাই অভ্যুর্থান গায়ের মেটোপথে ভয়ে ভয়ে চলাফেরা করা লোকদের শহর-গঞ্জে দাফিয়ে বেড়ানোর স্বাধিনতা এনে দিয়েছে। মৃত্যুরপথ থেকে নতুন জীবন নিয়ে ফেরার অসংখ্য গল্পের উপখ্যান এ জুলাই বিপ্লব। সভ্যতার যুগে পৃথিবীর নারকীয় মানবতা বিরোধী লৌহমর্ষক চিত্র ‘আয়নাঘর’র সন্ধান দিয়েছে এ জুলাই বিপ্লব। মুমূর্ষূ একটি দেশের হাল ধরার মতো অলৌকিকভাবে বিশ্বব্যক্তিত্ব ডক্টর ইউনূসের আবির্ভাব ঘটিছে এ বিপ্লব। বিশ্ব দরবারে নতুন করে বাংলাদেশের আলাদা পরিচিতি পেয়েছে। প্রতিবেশী স্বার্থপর, চরম স্বার্থপর দেশ ‘ভারত’ ছাড়া নিজেদের স্বনির্ভরতা এনে দিয়েছে। প্রতিবেশী শত্রুকে চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস দেখিয়েছে জুলাই বিপ্লব।

স্যার, ‘একটা মরে তো আরেকটা সামনে চলে আসে’ এমন একটা সিচুয়েশনের নাম জুলাই অভ্যুর্থান। বিশ্ব দেখেছে ‘তারুণ্যের বাংলাদেশ’! বাংলাদেশ ৭১’এনেছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশ ‘জুলাই’ এনেছে অজস্র জীবনের বিনিময়ে। বাংলাদেশ বাঁচতে শিখেছে, মরতেও বদ্ধপরিকর। বাংলাদেশ তার প্রয়োজনে আর থামবে না। দমিয়েও রাখা যাবে না। এদেশের তারুণ্যে দেশপ্রেম জেগেছে। জীবনের চেয়ে দেশ এবং দেশের স্বাধিনতাকে গুরুত্ব দিতে শিখেছে।

পৃথিবীর ঘটনাবহুল ঘটনাগুলোর মধ্যে বাংলাদেশের ছাত্রজনতার গণ অভ্যুর্থান ‘জুলাই বিপ্লব’ একটি। বন্দুকের নলকে উপেক্ষা করে জীবনের মায়াকে তুচ্ছ করে বুক টানটান করে মরতে মরিয়া প্রজন্মকে দেখেছে বিশ্ব। দেশের ইতিহাসে প্রথম ‘রাষ্ট্রপ্রধানসহ একটি সাজানো, গোছানো মন্ত্রিপরিষদ’ পালিয়েছে। বিশ্ব স্বাক্ষি একজন জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। কী পরিমাণ অত্যাচার করলে, কী পরিমাণ ফ্যাসিস্ট হলে এমন পরিণতির শিকার হতে হয়। এ বিপ্লবে স্থানীয় অসংখ্য জনপ্রতিনিধি পালিয়েছে। পালিয়ে বেড়াচ্ছে জনপদের মানুষকে কষ্ট দেওয়া অসংখ্য মানব সন্তান। কারণ, ক্ষমতার অপব্যবহার। পেশিশক্তির অপব্যবহার।

দেশের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির পালিয়ে যাওয়ার, প্রাণে বাঁচার গল্প শুনে কৌতুকের মতো বিনোদন নিচ্ছে। কেউ কলাপাতার বিছানায় জঙ্গলে শুঁয়ে পড়েছে, কেউ কচুরি ফণায় লুকিয়ে সীমান্ত পার, কেউ জনগণের গণধোলাইয়ের শিকার, কেউ সমুদ্র বিলাসে খোলস পাল্টানো সুরুতে ধরা। কি একটা অবস্থা। এসব কিছুর মূলেই জুলাই অভ্যুর্থান! ‘জুলাই’ বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, কোনো ‘অত্যাচার, জুলম, অবিচার, অনাচার’ স্থায়ী হয় না। কারো স্বাধিনতায় হস্তক্ষেপ, কারো প্রতি অতিমাত্রায় জুলমের পরিণতি খুব ভালো হয় না। এদেশের প্রয়োজনে বারবার ‘একাত্তর, জুলাই’ ফিরে আসবে। হয়তো নতুন নামে, নতুন করে।

নতুন বাংলাদেশ। নতুন আঙ্গিকে গড়ে উঠুক। অতীত থেকে শিক্ষা নিয়ে নমনীয় হোক দেশের সকল ফ্যাসিস্ট বলয়। এদেশ ভালো থাকলে এদেশের আঠারো কোটি মানুষ ভালো থাকে। এদেশের স্বাধিনতা, স্বার্ভভৌমত্ব টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। সুন্দর একটি স্বদেশের প্রত্যাশা সকলের অন্তরে লালিত হোক। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইতিহাসের প্রতি সম্মান জানাই। জুলাই অভ্যুর্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন হোক জুলাইকে দেশের এবং রাষ্ট্রীয় জীবনে ধারণ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০