Shakil Shah
৬ মার্চ ২০২২, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আইন কমিশন -এর শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

শনিবার (৫ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি কমিশনের অন্যতম সদস্য সাবেক বিচারপতি এটিএম ফজলে কবির, সচিব (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান সহ কমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমালা অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আইন কমিশনের চেয়ারম্যান সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলমাচ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহ আইন কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

১০

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

১১

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

১২

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

১৩

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

১৪

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১৫

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১৭

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৮

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৯

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

২০