
পটুয়াখালী প্রতিনিধি : দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় উদ্বোধন করা হয়েছে যুগ্ন জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার সকালে কলাপাড়ার চৌকি আদালত ভবনে এ আদালত দুটির কার্যক্রম উদ্বোধন করেন আদালত দুটির ভারপ্রাপ্ত বিচারক মেহেদী হাসান।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারী আদালত দুটি পটুয়াখালী থেকে কলাপাড়ায় স্থানান্তর করা হয়। উদ্বোধনের সময় উপজেলার সকল আইনজীবিসহ সাধারন বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সাধারন মানুষের ভোগান্তি লাঘবে এ আদালত দুটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এখন থেকে এ দুই উপজেলার দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার কার্যক্রম এ আদালতেই নিষ্পতি হবে। এতে স্বস্থি ফিরেছে সাধারন মানুষের মাঝে।