Ibrahim Atiullah Anik
৭ ডিসেম্বর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাই ক্যাপিটালসের জার্সিতে অভিষেকেই নজরকাড়া মুস্তাফিজ

দুবাই ক্যাপিটালসের জার্সিতে অভিষেকেই নজরকাড়া মুস্তাফিজ
ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএল টি–টোয়েন্টি) দারুণ সূচনা করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচেই আগুন ঝরালেন বল হাতে।

গতকাল শনিবার গালফ জায়ান্টসের বিপক্ষে প্রথমবার মাঠে নামে দুবাই ক্যাপিটালস, আর সেখানেই প্রথমবারের মতো দুবাইয়ের জার্সিতে দেখা যায় মুস্তাফিজকে। চার ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ২৬ রান, সঙ্গে তুলে নিয়েছেন ২টি মূল্যবান উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবার আক্রমণে এসে প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজ। আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন তিনি। এতে ম্যাচে দ্রুত ফেরে দুবাই। দ্বিতীয় স্পেলেও ছিলেন সমান কার্যকর। ১২তম ওভারের প্রথম বলেই বিপজ্জনক হয়ে ওঠা লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কাকে বোল্ড করে ফেরান ফিজ। নিশাঙ্কার বিধ্বংসী ব্যাটিং থামিয়ে দলের জন্য কিছুটা স্বস্তিও এনে দেন তিনি।

ব্যক্তিগতভাবে মুস্তাফিজ দুর্দান্ত হলেও জয়ের দেখা পায়নি দুবাই ক্যাপিটালস। আগে ব্যাট করে তারা ৬ উইকেটে তুলেছিল ১৬০ রান। জবাবে ১৮ ওভার ৫ বলেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গালফ জায়ান্টস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

১০

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১১

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১২

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৩

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৪

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৬

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১৭

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

১৯

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

২০