bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে পাকছে ধান, দুশ্চিন্তায় কৃষক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ক্ষেতে পেকে আসছে সোনালী ধান। ফসল ঘরে তোলার অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার কৃষকরা।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে। এই উপজেলায় আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। তবে দুশ্চিন্তায় ঘুম নেই উপজেলার কৃষকের। ঘুম কেড়ে নিয়েছে করোনাভাইরাস। অঘোষিত লকডাউন যত দীর্ঘায়িত হচ্ছে, ততই কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। ধান কাটা ও ঘরে তোলার শ্রমিক কোথায় পাবেন- এ নিয়েই তাদের যত চিন্তা। একদিকে নগদ টাকা না থাকায় সেচ মেশিনের তেল কিনতে পারছেন না, অন্যদিকে করোনা পরিস্থিতি দ্রæত স্বাভাবিক না হওয়ার আশঙ্কায় ধান কাটার শ্রমিক পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কৃষকরা জানান, কয়েকদিন পরই ধান কাটা শুরু হবে। ফসল ভালো হওয়াতে কৃষকরা খুশি। তারপরেও কৃষকদের কপালে এখন চিন্তার ভাজ। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতে কৃষক-শ্রমিকসহ সবাই ঘরমুখো। ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। পাশাপাশি আবহাওয়ার বিরুপ আচরণের আশঙ্কাও রয়েছে কৃষকদের।
উপজেলার বার্মন গ্রামের কৃষক তীর্থ সলিল রুদ্র বলেন, এ বছর ৪০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। মনটা খুব ফুরফুরে ছিল। ফলনও ভাল হয়েছে। এরই মধ্যে করোনার হানা। এক সপ্তাহ পরই পাকা ধান কাটা শুরু হবে। কিন্তু ধান কাটার শ্রমিক কোথায় পাবো। নীলফামারী জেলা থেকে শ্রমিক আছে। তারা এবার আসতে চাইছে না। ধান ঘরে তুলব কী করে? এসব চিন্তায় রাতে ঘুম হয় না।
জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু জানান, ভুর্তুকী মূল্যে ধান কাটার (কম্বাইন্ড হারভেস্টার) যন্ত্র কৃষকদের দেওয়া হচ্ছে। এতে করে কিছু শ্রমিক সংকট কমবে। এছাড়া শ্রমিক যেন আসা যাওয়া করতে পারে এ নির্দেশনা অল্প দিনেই পাবো। তবে শ্রমিক সংকট নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১০

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

১৩

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

১৪

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

১৫

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১৬

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১৭

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

১৯

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

২০