Bhorer Darpan
১২ জুন ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১০ 

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১০ 

নরসিংদীর বেলাবতে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশ সহ অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মাটিয়ালপাড়া ও চরবেলাব গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৬) বেলাব সদর ইউনিয়নের চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১১ জুন) গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে চরবেলাব এবং মাটিয়ালপাড়া গ্রামের কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এসময় মারধরে তিনজন আহত হয়।

এই ঘটনার জেরে বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্দ গ্রামবাসী। এসময় রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষে চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬) নামের একজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। সাইফুলের মরদেহ বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মুশফিকা ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত ও একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০