bhorerdarpan
২২ এপ্রিল ২০২০, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, সাংবাদিক সমাজে তীব্র নিন্দা ও প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক হৃদয় খান ও গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের সাটিরপাড়া এলাকার আ. বাছেদের পুত্র নুরে আলম নামের একজন বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

দুই সাংবাদিক সম্পর্কে পিতা পুত্র। তবে সাংবাদিক হৃদয় খান ও শফিকুল ইসলামের অভিযোগ, উদ্দেশ্যপণোদিত হয়ে হয়রানি করার জন্যই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ সহ সকল শ্রেণীপেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অনতিবিলম্বে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হৃদয় খান বলেন, মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন আমি আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি (জবফড়ু কযধহ) থেকে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম হিরু এবং এস এম কাইয়ুম এর নাম ব্যবহার করে মানহানীকর স্ট্যাটাস প্রদান করি। কিন্তু আমি আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে এরকম কোন স্ট্যাটাস দেই নি। সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

গত ১৮ এপ্রিল নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেন শিশির চেম্বার ভবনের সম্মেলন কক্ষে পরিচালকদের উপস্থিতিতে প্রতিবাদ সভায় একটি বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওটিতে চেম্বারের সভাপতি অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার মুহূর্তে সময় স্বল্পতার জন্য সদরের এমপি’র নাম বলতে না পারায় তিনি আমার প্রতি ক্ষুব্ধ হন। এঘটনায় তিনি জেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এসএম কাইয়ুমের সমন্বয়ে তাঁরই আশীর্বাদপুষ্ট কয়েকজন নামধারী শ্রমিক নেতাদের মাধ্যমে আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছেন।’ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চেম্বারের সভাপতি।

চেম্বারের সভাপতির এমন বক্তব্যের ভিত্তিতে নিউজ সময়.কম, নরসিংদী প্রতিদিন.কম, ব্রেকিং নিউজ.কম.বিডি, সময়ের কণ্ঠস্বর, নরসিংদীর অপরাধ কণ্ঠ, নরসিংদীর ই-পত্রিকা সহ অন্যান্য গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে সাংবাদিক হৃদয় খান ও শফিকুল ইসলামের নিজস্ব কোন বক্তব্য নেই। তারপরও তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদীত হয়ে হয়রানির করার জন্য আইসিটি আইনে মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০