Shakil Shah
১৪ জুন ২০২২, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু নির্মাণে জড়িতদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্কঃ
পদ্মা সেতু নির্মাণের সঙ্গে জড়িত সবার সঙ্গে গ্রুপ ছবি তোলার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে শামসুল আলম বলেন, পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক কর্মকর্তা-কর্মচারীদের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি তুলবেন । তিনি পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে ভাঙ্গা অংশে একটি জাদুঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামীতে হাওর অঞ্চলের সব সড়ক এলিভেটেড বা উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হাওরের সড়কে ছোট কালভার্ট নির্মাণ না করে বড় ব্রিজ করারও নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, হাওর এলাকায় ভবিষ্যতে যে সড়ক হবে সেগুলো উড়াল সড়ক করা হবে। পানি প্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রিজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেকের সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪২ কোটি টাকা ব্যয় করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১৩

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৪

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৫

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৬

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৭

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৮

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৯

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

২০