Shakil Shah
৮ অক্টোবর ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়াল সৌদি

রাজধানীর কারওয়ান বাজারে সৌদি প্রবাসীদের অবরোধ

ভোরের দর্পণ অনলাইন:

ছুটিতে দেশে এসে করোনাভাইরাস মহামারির কারণে আটকেপড়া সৌদি আরব প্রবাসীদের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান। তিনি জানান, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সে দেশের সরকারের এ সিদ্ধান্তের কথা তাকে অবহিত করেছেন।

এতে গত ৩০ সেপ্টেম্বরের পর ভিসা বাতিল হয়ে যাওয়া কর্মীদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলো। এর আগে মেয়াদ বাড়ানোর দাবিতে টানা দুই সপ্তাহ ঢাকায় বিক্ষোভ করে প্রবাসী কর্মীরা।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর উড়োজাহাজের টিকিট ও ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে রাস্তায় নামেন প্রবাসী কর্মীরা। এরপর ২২ সেপ্টেম্বর ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি সরকারকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, সবাইকে আলাদা করে কফিলের সঙ্গে যোগাযোগ করে মেয়াদ বাড়িয়ে নিতে হবে।

তার আগে সৌদি ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। এই বিক্ষোভ পরের দিনগুলোতেও গড়িয়েছে।

যদিও টিকিট সংকট কাটাতে সাউদিয়ার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়। এরও আগে ইকামাবা ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও ভিসা নিয়ে জটিলতায় পড়েন আটকেপড়া প্রবাসীরা। অনেকে অভিযোগ করেন, ভিসা নবায়ন না হওয়ায় তারা বিমান টিকিট পাননি। এমন অবস্থায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০