Online Desk
৩০ এপ্রিল ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা। উপজেলা অডিটরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত তিনদিনব্যাপী এই বইমেলায় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী পাঠকদের ভিড় দেখা গেছে।

গত মঙ্গলবার শুরু হওয়া এই ভ্রাম্যমান বইমেলা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে। প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে এমন আয়োজন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বইপ্রেমীরা। মেলায় স্থান পেয়েছে গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস, শিশুতোষসহ বিভিন্ন ধরনের বই। দর্শনার্থীরা বই দেখছেন, পড়ছেন এবং পছন্দের বই কিনে নিচ্ছেন।

বই ক্রেতা ও দর্শানার্থীরা বলেন, “আমাদের শহরে বইমেলা হওয়ায় আমরা পছন্দের বই দেখতে, পড়তে ও কিনতে পারছি। আমরা চাই প্রতিবছরই যেন এমন আয়োজন হয়।”

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ, অমিত চক্রবর্তী বলেন, “আমরা সারাদেশের বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করছি। উপজেলা পর্যায়ে বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। আমাদের কাছে সব ধরনের বই রয়েছে, তাই সব শ্রেণি-পেশার মানুষ বই পড়ছেন ও কিনছেন। দিনাজপুরের ফুলবাড়ীতে এবারই প্রথম আমরা এই বইমেলার আয়োজন করেছি।”

বইপাঠের অভ্যাস গড়ে তুলতে এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০