Online Desk
৫ মে ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চট্টগ্রাম ব্যুরো: ‘আসুন, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই….’এই স্লোগানে ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ মে রোববার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বয়স্কদের স্কুলের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও সুবিধা বঞ্চিত শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং ফুলের হাসি’র মরহুম শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় মুখর হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হল।

ফুলের হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয় এর সভাপতিত্বে, ফুলের হাসি স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট মফিজুল হক ভুইয়া (পিপি)।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, প্রধান আলোচক ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শওকত হোসেন (পিপিএম), মাই টিভি ব্যুরো প্রধান মো: নুরুল কবির, বিশিষ্ট সমাজ সেবক এম. এ সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তৈয়ব, দৈনিক লাখোকন্ঠ’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও সিটি এডিটর সাইদুল ইসলাম (মাসুম), সাংবাদিক প্রনয় দাশ গুপ্ত, সাংবাদিক রতনসহ প্রমুখ।

স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। এছাড়াও “World Press Freedom Day” উপলক্ষে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচারের জন্য দৈনিক লাখোকন্ঠ, ৭১ টিভি এবং মাই টিভি’র চট্টগ্রাম বিভাগীয় প্রধানদের সম্মাননা মেডেল ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মফিজুল হক ভুইয়া বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৫ বছরের মানবিক কার্যক্রমের সাথে তিনি নিজেও জড়িত, সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতি শুভ কামনা ও ফুলের হাসি স্কুল-কে স্বাগতম জানান।

অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি বলেন, এই ধরনের কার্যক্রমে সব সময় পাশে আছি, আসুন আমরা সবাই মানবিক হই।

বক্তব্যে প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই উদ্যোগ অসাধারণ, আশা করি ফুলের হাসি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সবসময় এভাবেই এগিয়ে যাবে।

সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, আমি সব সময় চেষ্টা করি ভালো কাজে জড়িত থেকে ব্যতিক্রম কিছু করতে, আশা করি সমাজের বিত্তবানরাও গরীব ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ৫

কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

ধুনটে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকায় নেওয়ার পথে গুলিবিদ্ধ আন্ত : জেলা ডাকাত সর্দার রাজুর ওপর আরও একদফা হামলা

আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা: ডুবতে বসেছে শতাধিক হেক্টর বোরো ধান, ইউএনও বরাবর লিখিত আবেদন

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

১০

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

১২

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

১৩

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

১৪

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

১৫

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

১৬

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

১৭

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১৮

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১৯

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

২০