Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্যে বাজার সয়লাব হয়ে গেছে। নামী-দামী ব্র্যান্ডের মোড়ক নকল করে তৈরি করা চিপস, জুস, চকলেট ও পাউডার ড্রিংকস এখন উপজেলার প্রতিটি পাড়া-মহল্লার দোকানে পাওয়া যাচ্ছে। এসব খাদ্যের ক্ষতিকর রাসায়নিক শিশুদের শরীরে দীর্ঘমেয়াদী বিষক্রিয়া তৈরি করছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

পৌর শহরের প্রাণকেন্দ্র কলাহাটি মোড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এসব ভেজাল পণ্যের বিশাল পাইকারি ও খুচরা বাজার। অনুসন্ধানে জানা যায়, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় এসব অনুমোদনহীন পণ্য উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরবরাহ করছে। বিশেষ করে গ্রামাঞ্চলের ছোট দোকানগুলোই তাদের প্রধান লক্ষ্যবস্তু।

সরেজমিনে দেখা গেছে, এসব ভেজাল খাদ্যের মোড়কগুলো অত্যন্ত চাকচিক্যময় ও আকর্ষণীয়। রঙিন মোড়ক দেখে শিশুরা আকৃষ্ট হচ্ছে এবং অভিভাবকরা অনেক সময় না বুঝেই সন্তানের হাতে এসব ‘বিষাক্ত’ পণ্য তুলে দিচ্ছেন।

শিশুদের এই স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তামিম। তিনি বলেন, এসব ভেজাল খাদ্যে ব্যবহৃত রাসায়নিক ও নিম্নমানের উপাদান শিশুদের শরীরের জন্য বিষের মতো। নিয়মিত এসব খাবার খেলে শিশুরা লিভার জটিলতা, দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা এমনকি ক্যানসারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হতে পারে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মনি মদক বলেন, “আমার দোকানে কিছু পণ্য আছে, সবাই বিক্রি করে তাই আমিও করি। সবাই বন্ধ করলে আমিও করব।” আরেক ব্যবসায়ী চাঁন মিয়া দায় চাপাচ্ছেন ঢাকার চকবাজারের ওপর। তিনি বলেন, “আমরা এসব পণ্য ঢাকার চকবাজার থেকে কিনে আনি। সেখানে বন্ধ হলে আমরাও আর আনতে পারব না।”

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন জানান, ইতিপূর্বে খাদ্যে ভেজালের দায়ে পারভীন স্টোরের মালিক ফকির আলীর নামে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, “সম্প্রতি বাজার পরিদর্শন করে ভয়াবহ চিত্র দেখেছি। যারা শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই এই অসাধু চক্রটি পৌর শহরের প্রাণকেন্দ্রে বসে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, জনস্বাস্থ্যের সাথে কোনো আপস করা হবে না। কলাহাটি মোড়সহ উপজেলার প্রতিটি বাজারে খুব শীঘ্রই বিশেষ মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০