Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে রাতের আঁধারে করলা ক্ষেত নিধন, অর্ধলক্ষ টাকার ক্ষতি কৃষকের

বাঁশখালীতে রাতের আঁধারে করলা ক্ষেত নিধন, অর্ধলক্ষ টাকার ক্ষতি কৃষকের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক কৃষকের তীঁত করলা ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ শফি।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, শীলকূপের উত্তর বিল এলাকায় ১ কানি জমিতে করলা চাষ করেছিলেন মোহাম্মদ শফি। ভালো ফলনের আশায় নিয়মিত পরিচর্যা করে আসছিলেন তিনি। সম্প্রতি প্রথমবারের মতো ওই ক্ষেত থেকে করলা বাজারে তোলাও শুরু করেন। তবে গত সোমবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতাবশত তার প্রায় ৫ গণ্ডা জমির করলা ক্ষেত কেটে নষ্ট করে দেয়।

মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন শফি। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে করলা চাষ করেছি। ফলনও ভালো হচ্ছিল। কিন্তু কে বা কারা রাতের আঁধারে এভাবে ক্ষেত কেটে দিল—এটা খুবই কষ্টের। এতে আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।’

এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় কৃষক মো. শফি উল্লাহ বলেন, ‘একজন কৃষকের ফসল নষ্ট করা মানে তার পরিবারের ওপর আঘাত করা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।’

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ‘ঘটনার বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

স্থানীয় জনপ্রতিনিধিরাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের এক সদস্য বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী কৃষক মোহাম্মদ শফি জানান, দোষীদের শনাক্ত করা গেলে তিনি মামলা করবেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০