
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে বেসরকারি সংস্থা নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার (এনএসইউএস) মাধ্যমে ২৫ জন সুবিধাবঞ্চিত প্রান্তিক নারীকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী এই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
রামপাল উপজেলা নাগরিক ফোরাম সহ সভাপতি লায়লা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরাম কার্যনির্বাহী সম্পাদক সুজন মজুমদার, সদর ইউনিয়ন নাগরিক ফোরাম সহ সভাপতি ছবি রানী মন্ডল।
রিজিয়া পারভীন বলেন, দাতা সংস্থা নোরিস বিডি ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় রামপাল উপজেলার সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের সুবিধাবঞ্চিত ২৫ জন প্রান্তিক নারীকে জনপ্রতি দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেকে বিকাশের মাধ্যমে এই সহযোগিতা পাঠানো হয়েছে। তিনি এই উদ্যোগে জন্য প্রতিষ্ঠান গুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সুবিধাবঞ্ছিত এসব জগোষ্ঠীর মধ্যে রয়েছেন, প্রতিবন্ধী, হিজড়া, বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যাক্তা, ঋষি, জেলে, ডোম, ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ নারী ও পরিবারের সদস্যরা।