১৮ মে ২০২০, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়িভাড়া ৬০ শতাংশ মওকুফ করতে নির্বাহী আদেশ জারির আহ্বান

কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে বাড়িভাড়া দিতে হিমশিম খেতে হচ্ছে অধিকাংশ ভাড়াটিয়ার। তাই মানবিক দিক বিবেচনায় বাড়িভাড়া ৬০ শতাংশ কম নিতে বাড়িওয়ালাদের প্রতি নির্বাহী আদেশ জারি করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

সেখানে বলা হয়, দেশব্যাপী চলমান সাধারণ ছুটিতে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় আপনার নির্বাহী আদেশে প্রতিমাসের বাসাভাড়ার শতকরা ৬০ শতাংশ মওকুফ করার আবেদন জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধান অভিভাবক। করোনা পরিস্থিতিতে জনগণ আজ মারাত্মক সংকটের মুখোমুখি। দীর্ঘদিন সাধারণ ছুটি চলমান থাকায় মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন অবস্থায় ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালা কর্তৃক প্রতিনিয়ত অপমানের শিকার হতে হচ্ছে অসংখ্য ভদ্র পেশাজীবীর।

সম্প্রতি কুষ্টিয়ায় বাড়িভাড়া দিতে না পারায় এক নারীকে আগুন ধরিয়ে দেন বাড়িওয়ালার ছেলে। ঢাকায় এক বাড়ির মালিক তার ভাড়াটিয়াকে রাতের বেলায় রাস্তায় বের করে দেন। অবস্থা এমন দাঁড়াচ্ছে যে, মধ্যবিত্ত পেশাজীবীরা নিজের অভাবের কথা লোক লজ্জায় কাউকে বলতেও পারেন না। আবার অভাবের কষ্টও সহ্য করা যাচ্ছে না।

কবে দেশ ও জাতি এই মহামারি থেকে রক্ষা পাবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। তাই দেশের প্রধান অভিভাবক হিসেবে আপনার নিকট আমাদের আবেদন এই যে, অন্তত মানবিক দিক বিবেচনায় সাধারণ পেশাজীবীদের এপ্রিল মাস থেকে বাসাভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করার জন্য নির্বাহী আদেশ জারি করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০