Ibrahim Atiullah Anik
১৬ অক্টোবর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে স্বামীর তালাকের চিঠি পেয়ে নার্সের আত্মহত্যা

বোয়ালমারীতে স্বামীর তালাকের চিঠি পেয়ে নার্সের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর পাঠানো তালাকের চিঠি হাতে পেয়ে আত্মহত্যা করেছেন এক নব মুসলিম নারী। জানা গেছে, তিন বছর আগে স্ত্রী ও সন্তানকে ফেলে অন্য নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন ওই স্বামী।

নিহত নারীর নাম সুমনা সুপ্তি (৩২)। তিনি বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় পুষ্টি ক্লিনিকের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। মাসিক ৩০-৪০ হাজার টাকা বেতনে চাকরি করে ছয় বছর বয়সী একমাত্র সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল ইসলামের সঙ্গে বিয়ে করেন সুমনা সুপ্তি। সংসারে এক ছেলে সন্তান জন্ম নিলেও, তিন বছর আগে রবিউল ইসলাম কলারণ গ্রামের এক নারীকে নিয়ে পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকে সুপ্তি তার ছেলে নিয়ে উত্তর শিবপুরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ক্লিনিকে কর্মরত অবস্থায় ডাকযোগে তার স্বামীর পাঠানো তালাকনামা (ডিভোর্স লেটার) আসে। হাতে চিঠি পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপরে ক্লিনিক থেকে বের হয়ে রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।

নিহতের সহকর্মী পুতুল সরকার বলেন, “সুপ্তি খুবই ভালো মেয়ে ছিল। আমাদের ক্লিনিকের সেরা নার্স ছিল সে। কিন্তু স্বামীর তালাকের কাগজ পেয়ে ভেঙে পড়ে। হয়তো সেই কষ্টেই সে আত্মহত্যা করেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করি।”

নিহতের ভাসুর আজম শেখ বলেন, “আমার ভাই রবিউল ১৫ বছর আগে হিন্দু মেয়েকে মুসলিম করে বিয়ে করে। পরে অন্য নারীকে নিয়ে পালিয়ে যায়। আমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেই। ছোট ভাইয়ের বউ সুপ্তি তার ছেলেকে নিয়ে বাড়িতে থাকত। গতকাল শুনলাম রবিউল তালাকনামা পাঠিয়েছে। এর পরই সে আত্মহত্যা করে।”

পুষ্টি ক্লিনিকের মালিক সাখাওয়াত হোসেন বলেন, “মাত্র তেরো বছর বয়সে সুমনা আমার ক্লিনিকে কাজ শুরু করে। সেই সঙ্গে পড়ালেখাও চালিয়েছে। এখন সে ছিল আমাদের সিনিয়র নার্স। প্রায় ১৭ বছর ধরে চাকরি করেছে। তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”

নিহতের স্বামী রবিউল শেখ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছে। এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১০

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১১

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১২

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৩

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

১৪

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

১৫

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

১৬

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১৮

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

২০