Shakil Shah
১৯ এপ্রিল ২০২২, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ব্যবসায়ীদের ভাড়াটে গুন্ডা-টোকাইদের হাতে আমরা অবরুদ্ধ’

ভোরের দর্পণ ডেস্কঃ

ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছেন, নিউ মার্কেটের ব্যবসায়ীদের ভাড়াটে গুন্ডা ও টোকাইদের হাতে আজ আমরা অবরুদ্ধ। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে তারা এমন অভিযোগ করে।

তারা অভিযোগ করে বলেন, সকালে বিনা উস্কানিতে ব্যবসায়ীরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ভাড়াটে গুন্ডা টোকাইদের একত্রিত করেছে নিউ মার্কেট এলাকায়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের ক্যাম্পাসে হামলা করে। তাদের দেশীয় অস্ত্র ইটপাটকেলের আঘাতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

পুলিশ প্রশাসনের এরকম নিরব ভূমিকা দেখে মঙ্গলবার দুপুরের দিকে আমাদের কলেজের শিক্ষকদের একটি দল নিউমার্কেট এলাকায় আসেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ব্যবসায়ীরা আমাদের শিক্ষকদের কোন কথা না শুনে তাদের উপরে বৃষ্টির মতো ইট নিক্ষেপ করতে থাকে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, ব্যবসায়ীদের এ হামলার ঘটনায় পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে মদদ রয়েছে পুলিশের। পুলিশ গতকাল আমাদের উপর গুলি ছুড়ে। এরপর তারা আজ সকালে ব্যবসায়ীদের পিছনে দাঁড়িয়ে আমাদের উপরে হামলার ঘটনা দেখেছে।

এ ঘটনায় আমাদের একাধিক নারীর শিক্ষক প্রাণে বাঁচতে গিয়ে দৌড় দেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বাধ্য হয়ে আমাদের শিক্ষকরা ক্যাম্পাসের ভিতরে ফিরে যান।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের শিক্ষকরা যাওয়ার পর মুমূর্ষু একটি রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স নিউ মার্কেট এলাকা দিয়ে যেতে চায়। মুমূর্ষু রোগী হওয়ায় আমরা এম্বুলেন্স টিকে যেতে দিন। কিন্তু অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণ যাওয়ার পর ই চন্দ্রিমা মার্কেট এর সামনে ব্যবসায়ীরা অ্যাম্বুলেন্সটি আটক করে। এবং ভয়াবহভাবে অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। এতেই বুঝা যায় এরা কত হিংস্র ও বর্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০