Shakil Shah
৮ জুন ২০২১, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে নদী ভাংঙ্গনে স্কুল ও সাইক্লোন সেন্টার

ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর:

মাদারীপুরের নদী গুলোতে পানি বাড়ার সাথে সাথে পদ্মা আড়িয়াল খাঁ সহ কয়েকটি নদীর বিভিন্ন স্থানে ভাংতে শুরু করেছে। এ ভাঙ্গনে বিলীন হয়ে গেছে ফসলি জমি, একটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার। এছাড়া বিগত দিনে নদীভাঙনে প্রায় দুই শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

বর্তমানে অব্যাহত রয়েছে নদী গুলোর ভয়ঙ্কর তাণ্ডব। অপরদিকে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর পাড়ের পরিবার গুলো। এর মধ্যে আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন কবলিত মানুষ কোনো প্রকার সহযোগিতা না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সরকারের প্রতি। কালকিনি উপজেলার আলীনগর এলাকার চরহোগলপাতিয়া গ্রামের ওপর দিয়েই বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী। বিগত দিনেও নদীতে চলে গেছে এ গ্রামের অনেক বাড়িঘর, কয়েকশ’ একর ফসলি জমি ও চরহোগলপাতিয়া জামে মসজিদ। সে সময়ও কোন প্রকার ব্যাবস্থা নেয়নি সরকারের কোন দপ্তর। বর্তমানে আড়িয়াল খাঁ নদী চরহোগলপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, প্রায় ১ কিলোমিটার ধান সহ জমি, আখ ও পাটসহ বিভিন্ন প্রকার ফসলি জমি চলে গেছে নদীর গর্ভে।

ভাঙ্গনে রোধে এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেওয়া হয়নি জেলা প্রসাশনের পক্ষ থেকে। স্থানীয় আলীনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন বলেন, আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে বহুবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি। তবে দুঃখের বিষয় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আর বিদ্যালয় আবার নতুন জায়গায় উত্তোলন করার ব্যবস্থা নেয়া হবে। কেউ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। মাদারীপুর পানি উন্নয়ন র্বোড এর নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম সাহা বলেন, আমরা সারা মাদারীপুরে নদী ভাঙ্গন রোধে প্রকল্প করে অনুমোদনের জন্য মন্ত্রনলয়ে পাঠিয়েছি পাশ হলে কাজ শুরু করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০