bhorerdarpan
৫ এপ্রিল ২০২০, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে ধ্বংসের মুখে পোল্ট্রি শিল্প

আরিফুর রহমান মিঠু, শাজাহানপুর (বগুড়া) : বগুড়া শাজাহানপুর উপজেলায় সব ধরনের মুরগির ডিমের দাম কমেছে। আর ডিমের চেয়ে কমেছে মুরগির ১দিনের বাচ্চার দাম। করোনার প্রভাবে প্রায় সব ধরনের রেস্টুরেন্ট বন্ধ থাকায় এবং গুজবে মানুষ ডিম কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। ডিম এবং বাচ্চার দাম কমে যাওয়ায় উপজেলার প্রায় শতাধিক খামারীরা মূলধন হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। উপজেলার বেশির ভাগ ডিম হ্যাচিং(মেশিনে বাচ্চা উৎপাদন) করা হয় বগুড়া শেরপুর এবং ধুনট উপজেলার মেশিন গুলোতে। একই অবস্থায় আছে মাংসের জন্য তৈরী করা সোনালী, পাকিস্থানী, ব্রয়লার সহ অন্যান্য জাতের মুরগি খামারীরা। পোল্ট্রি শিল্প রক্ষায় সরকারকে দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন খামারীরা।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খামারের লেয়ার এবং ব্রয়লার ডিম খুচরা বিক্রি হচ্ছে ৬টাকা পিছ। দেশী, সোনালী সহ বিভিন্ন জাতের ডিম ৫টাকা প্রতিটি এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৭থেকে ৮টাকায়। মাত্র এক সপ্তাহ আগে দেশী মুরগি এবং হাঁসের ডিম ছিলো ১০টাকা পিছ। আর লেয়ার এবং অন্যান্য ডিম ছিলো ৮টাকা প্রতিটি। 
একামাস আগেও টার্কির প্রতি জোড়া এক দিনের বাচ্চার দাম ছিলো ১৭০টাকার উপরে। বর্তমানে প্রতি জোড়া বাচ্চা ৬০টাকায় বিক্রি হচ্ছে। প্রতি জোড়া সোনালীর বাচ্চা বিক্রি হচ্ছে ৮থেকে ১০টাকায়। আর দেশী মুরগির বাচ্চা জোড়া বিক্রি হচ্ছে ২৫থেকে ৩০টাকায়।
উপজেলার কুন্দইশ গ্রামের টার্কি খামারী মোকছেদুর রহমান মানিক, কাটাবাড়িয়া গ্রামের লিমু রহমান সহ অনেকে জানান, টার্কি খাবারের দাম কমেনাই। তাদের ডিম বগুড়া ধুনট উপজেলার শাকদহ গ্রামের হ্যাচারী থেকে ফুটিয়ে সেখানেই বিক্রি করে থাকেন। করোনা ভাইরাসের কারণে দেশের কোন স্থান থেকে কেউ বাচ্চা কিনতে আসছেনা। প্রতিটি ডিম উৎপাদনে খড়চ হয় অন্তত ২০টাকা। ফুটানোর জন্য দিতে হয় প্রতিটির জন্য ৪টাকা। মেশিনে ১শত ডিম দিলে বাচ্চা ফোটে ৫০টি আর অন্য ডিম নস্ট হয়ে যায়। প্রতিটি বাচ্চার জন্য খামারীদের খড়চ হয় ৫০টাকা  কিন্তু বাচ্চার দাম কমেগেছে। বর্তমানে প্রতি জোড়া টার্কির বাচ্চা বিক্রি করতে হচ্ছে ৬০টাকায়। 
উপজেলার চোপিনগর গ্রামের দেশী এবং সোনালী মুরগির ডিম তৈরী করা খামারী মহিমা খাতুন জানান, বর্তমানে প্রতি জোড়া সোনালী বাচ্চা বিক্রি করতে হচ্ছে  ৮থেকে ১০টাকায়। খাদ্যের দাম কমেনাই কিন্তু বিক্রির সময় বাচ্চার দাম পাচ্ছেন না। প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। সরকার কোন পদক্ষেপও নিচ্ছেনা। কি করবেন ভেবে পাচ্ছেন না।
বিবøক বাজারের ডিম ব্যবসায়ীরা জানান, বাচ্চার দাম কম হওয়ায় স্থানীয় বড় কম্পানি গুলোর কয়েক লক্ষ মুরগির ডিম বাজারে দিচ্ছেন। তাই ডিমের বাজার নেমেছে।
বৃকুস্টিয়া গ্রামের সোনালী মুরগির খামারী মাকসুদুর রহমান শাকিল জানান, তিনি ৭হাজার হাইব্রিড সোনালী জাতের মুরগি তুলেছেন। বিক্রির উপযুক্ত হলেও বিক্রি করতে পারছেন না। প্রতিদিন খাবার ঠিকই দিতে হচ্ছে। মুরগির দাম কম হলেও খাবারের দাম কমছেনা। মূলধন থেকে তার  কমপক্ষে সারে ৩লক্ষ টাকা নাই হয়ে গেছে। সরকারের উচিৎ পোল্ট্রি শিল্পের দিকে নজর দেয়া।
বগুড়া ধুনট উপজেলার শাকদহ গ্রামের হ্যচারী মালিক রাজু জানান, প্রতিটি ডিম ফোটানোর জন্য ৪টাকা করে রাখেন। তার হ্যচারীর সামনে বগুড়া জেলার সবচেয়ে বড় বাজার বসে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকররা আসে বাচ্চা কিনতে। করোনা ভাইরাসের কারণে পাইকাররা আসছেনা তাই বাচ্চার বাজার নাই বললেই চলে। খামারীরা ব্যপক লোকসানের মুখে আছে। প্রতিজোড়া টার্কি বাচ্চা বিক্রি হচ্ছে ৬০টাকায়। যা একমাস আগেও ছিলো ১৭০থেকে ১৮০টাকা। দেশী মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র ২৫থেকে ৩০টাকায়। একমাস আগে ছিলো ৫০থেকে ৬০টাকা জোড়া। সোনালী বাচ্চা কেউ কিনতে চাচ্ছেনা।  ৮থেকে ১০টাকা জোড়া কিনছে কেউ কেউ। পোল্ট্রি শিল্প রক্ষায় সরকারের পদক্ষেপ জরুরী বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০