Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত লড়াই করতেই চেয়েছিলাম: বাভুমা

শেষ পর্যন্ত লড়াই করতেই চেয়েছিলাম: বাভুমা
ছবি : সংগৃহীত

৩৫৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করে চমৎকার জয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুতেই তাল মিলিয়ে দেন এইডেন মার্করাম। এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্রেভিস ও ব্রিটজ দুর্দান্তভাবে সামলে নেন চাপ। সিরিজে টিকে থাকার এই জয়ে দলগত পারফরম্যান্সকেই মূল কারণ হিসেবে দেখছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। একই সঙ্গে শেষ ম্যাচে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথাও জানালেন তিনি।

৪ উইকেটের জয়ের পর বাভুমা বলেন, “লক্ষ্য অর্জন করতে পেরে দারুণ লাগছে। ম্যাচ শুরুর আগেই আমরা ঠিক করেছিলাম—প্রথম কাজ হবে ভালো বোলিং করা। ব্যাটিং নিয়ে খুব একটা দুশ্চিন্তা ছিল না। এই ম্যাচ আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে। এখন সিরিজ সমতায় ফেরানোর ব্যাপারে আমরা আশাবাদী।” তিনি আরও যোগ করেন,  “এই জয় আমাদের জন্য বিশেষ কিছু। আমরা ম্যাচটি দুর্দান্তভাবে শেষ করেছি। বিশেষ করে মার্করামের ইনিংস অসাধারণ—চাপের মধ্যে যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে, তা আলাদা করে বলতেই হয়। আমাদের লক্ষ্য ছিল শেষ পর্যন্ত লড়ে যাওয়া এবং ম্যাচটাকে যতটা সম্ভব দীর্ঘ করা। টেস্ট সিরিজ আমাদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস গড়ে দিয়েছে, যা কাজে লাগছে। তাছাড়া দলে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আছে—এটাই সবাইকে আরও ভালো করতে প্রেরণা দিচ্ছে।” ম্যাচসেরা মার্করামও দলের জয়ে নিজেকে গুরুত্বপূর্ণ ভূমিকার অংশ হিসেবে পেয়ে আনন্দিত। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, “প্রতিটি ম্যাচ থেকেই আমরা শেখার চেষ্টা করি। প্রথম ম্যাচের অভিজ্ঞতাই আজ কাজে এসেছে। জানতাম বল সুইং করবে, তাই শুরুতে ঝুঁকি নিইনি। মারার মতো বলের জন্য অপেক্ষা করেছি। বুঝেছিলাম, কেবল উইকেটে থাকলেই রান আসবে।” বাভুমার সঙ্গে তার গুরুত্বপূর্ণ জুটির কথাও উল্লেখ করেন তিনি— “আমাদের পার্টনারশিপই ইনিংসের ভিত্তি গড়ে দেয়। লক্ষ্য বড় ছিল, কিন্তু আমরা স্বাভাবিক ব্যাটিংয়ের দিকেই মন দিয়েছিলাম। দলের সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে—এটাই আমাদের সাফল্যের মূল।”

এখন দুই দলের নজর সিরিজের শেষ ম্যাচে। আগামী শনিবার বিশাখাপত্তনমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে যারাই জিতবে, তারাই একদিনের সিরিজের শিরোপা তুলে নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

১১

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১২

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১৩

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৪

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৫

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৭

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১৮

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

২০