bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে ১২০০টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সঞ্জিত দাস, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :  করোনাভাইরাস বিস্তার রোধে দেশব্যাপী লকডাউনের ফলে অসহায়, দরিদ্র খেটে খাওয়া মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে, অনেকের দৈনন্দিন খাবার যোগাড় করাটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এমন দুর্যোগপূর্ণ সময়ে জনপ্রতিনিধিসহ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
এই আহ্বানে সাড়া দিয়ে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ ও মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের  যৌথ উদ্যোগে সিরাজদিখান উপজেলায় ব্যাপক ত্রাণ বিতরনের উদ্যোগ  গ্রহন করেছেন। এ ধারাবাহিকতায় মালখানগর ইউনিয়নে বৃহস্পতিবার সকাল সারে ১০টায় ২টি স্পটে ১২০০টি দুস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মালখানগর গোরাপীপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় ৮০০টি পরিবার এবং মালখনগর মাদ্রাসা মাঠে ৪০০টি পরিবারকে এ খাদ্য  সামগ্রী দেওয়া হয়।
এ সময় সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার জ্যো¯œা,লেখক কবি সামসুল হক,মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আনিছুর রহমান মৃধা, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক সুবীর চক্রবর্তী,মালখানগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম,যুবলীগ নেতা আনিছুর রহমান রিয়াদ,মালখানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি মকবুল হোসেন আনু, মালখানগর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আহছানুল ইসলাম আনু, মালখানগর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি  মোঃ ওমর ফারুখ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১০

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

১৩

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

১৪

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

১৫

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১৬

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১৭

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

১৯

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

২০