Ibrahim Atiullah Anik
২৩ ডিসেম্বর ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতিয়ায় জলদস্যুদের দু’পক্ষে গোলাগুলি, নিহত ৫

হাতিয়ায় জলদস্যুদের দু’পক্ষে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জাগলার চর এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে।

নিহতদের মধ্যে আলাউদ্দিন নামে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। নিহত অন্য চারজনের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে জাগলার চর এলাকায় জলদস্যুদের দুটি সশস্ত্র গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলিতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আলাউদ্দিনসহ পাঁচজন গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ নোয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে হাতিয়া থানা পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একটি যৌথ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুর্গম এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছাতে কিছুটা সময় লাগছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালীন শামসু ডাকাতকে আলাউদ্দিনের গ্রুপ তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া শামসু ডাকাতের ছেলেসহ আরো ৪-৫ জন জলদস্যু গুরুতর আহত অবস্থায় জাগলার চরে আটকা পড়ে আছে।

হাতিয়া থানা পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০