Shakil Shah
১০ সেপ্টেম্বর ২০২০, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ শর্তে সিলেটের বিনোদন কেন্দ্রগুলো খুলছে

করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ থাকা সিলেটের সকল বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।  ২৫ শর্তে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে এসব বিনোদন কেন্দ্র।

কোন বিনোদন কেন্দ্র যদি এসব শর্তাবলী অমান্য করে তবে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জেলা প্রশাসনের দেয়া শর্তাবলীর মধ্যে রয়েছে- ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থী প্রবেশ, প্রবেশ ও নির্গমনে পৃথক পথ, প্রতিটি রাইডে একমুখী চলাচল নিশ্চিত, রাইডে একটি করে আসন ফাঁকা রেখে আসন বিন্যাস, প্রবেশপথ ও অন্যান্য স্থানে ১ মিটার শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত, প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা, দর্শনার্থীদের ব্যাগ ও সাথে আনা সামগ্রী জীবাণুমুক্ত করা, প্রবেশপথে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং উপসর্গের দর্শনার্থী কিংবা কর্মচারীদের প্রবেশ নিষেধাজ্ঞা।

দর্শনার্থীদের মাস্ক পরিধান, মাস্ক না থাকলে বিনোদন কেন্দ্রের পক্ষ থেকে সরবরাহ করা, খাবার টেবিলসহ পানীয় প্রস্তুতের স্থানসমূহ ঘন ঘন স্যানিটাইজ করা, ওয়ানটাইম প্লেট-গ্লাস-চামচ ব্যবহার, বসার স্থানসহ সব স্থানে ঘন ঘন স্যানিটাইজ করা, আঙিনা জীবাণুমুক্ত করা, প্রতি রাইড শেষ হওয়ার পর জীবাণুনাশক প্রয়োগ, সচেতনতামূলক রেকর্ড বার্তা প্রচার, দৃশ্যমান একাধিক স্থানে ছবিযুক্ত স্বাস্থ্য সুরক্ষা বার্তা ঝুলিয়ে রাখা, যানবাহন জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা এবং ট্যুরিজম বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনাবলী অনুসরণ করা।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ১৮ মার্চ থেকে সারাদেশের সকল শিশুপার্ক, চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়।  এদিন থেকে সিলেট জেলারও সবকটি বিনোদন কেন্দ্র (পার্ক) দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। এমতাবস্থায় দীর্ঘ ৬ মাস পর বিনোদন স্পটগুলো শর্ত সাপেক্ষে খোলার অনুমতি প্রদান করেছে জেলা প্রশাসন।  এ ঘোষণার পর বিনোদন কেন্দ্রগুলো খোলার প্রস্তুতি শুরু করেছেন কর্তৃপক্ষ।

এর মধ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কের বিমানবন্দর বাইপাস সড়কের বিনোদন কেন্দ্র (শিশুপার্ক) অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক খুলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

তিনি জানান, মাস্ক ছাড়া কোন দর্শনার্থী পার্কে প্রবেশ করতে দেওয়া হবেনা।  দীর্ঘ ৬ মাস পর শর্তসাপেক্ষে পার্ক খোলার অনুমতি প্রদান করায় তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন।

উল্লেখ্য, করোনার কারণে বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি সিলেটের আবাসিক হোটেল, ক্লাব এবং কমিউনিটি সেন্টারগুলোও বন্ধ করা হয়।  অবশ্য, গত ৬ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে সিলেটের সবকটি কমিউনিটি সেন্টার খোলার অনুমতি প্রদান করে জেলা প্রশাসন।  আর স্বাস্থ্যবিধি মেনে কিছু কিছু হোটেলও সীমিত আকারে খোলা রয়েছে কয়েক দিন ধরে।  খোলা রয়েছে রেস্টুরেন্ট আর ব্যবসা প্রতিষ্ঠানও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০