Online Desk
২ মে ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

খন্দকার নজরুল ইসলাম : রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত নাইম আহমেদ টিটন হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের বিরুদ্ধে অডিও রেকর্ডে মিথ্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন নিহতের পরিবার। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (২ মে ২০২৬) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী ও নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৮ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় তার ছোট ভাই নাইম আহমেদ টিটনকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর প্রধান আসামি পিচ্চি হেলাল একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে, যার উদ্দেশ্য মূল ঘটনা আড়াল করা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা।

তিনি দাবি করেন, তাদের পরিবারের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ নেই। বরং সবাই নিজ নিজ অবস্থানে থেকে পারিবারিক সৌহার্দ্য বজায় রেখে চলছেন। পিচ্চি হেলাল পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের দায় এড়াতে মিথ্যাচার করছে।

রিপন আরও বলেন, পিচ্চি হেলাল রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। আসন্ন কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তার করতেই তার ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, পিচ্চি হেলালের ব্যবহৃত সব মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। একই সঙ্গে তিনি নিজ ফোন ফরেনসিক পরীক্ষার জন্য দিতে প্রস্তুত আছেন বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পিচ্চি হেলালের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অতীতেও সে ও তার সহযোগীরা রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা।

নিহতের পরিবার আশঙ্কা প্রকাশ করে জানায়, আসামির প্রচারিত বিভ্রান্তিকর অডিও বার্তা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

পরিশেষে নিহতের পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা আমাদের ভাই হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই। কোনো ধরনের সময়ক্ষেপণ চাই না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০