Shakil Shah
১৫ অক্টোবর ২০২১, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

ভোরের দর্পণ ডেস্ক:

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি শিয়া মসজিদে  জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে হতাহতের কোনো অফিসিয়াল রিপোর্ট দেওয়া হয়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। হামলার ঘটনায় কেউ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মসজিদটিতে মুসল্লিতে পরিপূর্ণ ছিল। মসজিদের প্রধান দরজায় তিনটি বিস্ফোরণ হয়। হামলার পর ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স দেখা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মসজিদের ভেতরে লাশ পড়ে থাকতে দেখা যায়। আহতদের অন্য মুসল্লিরা সাহায্য করছিল। তালেবান স্পেশাল ফোর্স ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়েছে। তারা স্থানীয়দের বলেছে, হামলায় আহতদের রক্তদান করতে।

আইএস’র স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী আইএস-কে এই হামলার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে শুক্রবার জুমার নামাজে শিয়া মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১০

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১১

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১২

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

১৪

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

১৬

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

১৭

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৮

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

২০