Online Desk
১০ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ অবস্থান

আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ অবস্থান

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার আশুলিয়ার ইনজেনিটেক্স গ্রুপের বন্ধকৃত ইউফোরিয়া নামে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলতলা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের একটি বিক্ষোভ নিয়ে বন্ধ কারখানাটির অঙ্গ প্রতিষ্ঠান ইনজেনিটেক্স কারখানার সামনে অবস্থান নেয় তারা। এসময় প্রায় বারো’শ শ্রমিকের ২ মাসের বকেয়া বেতন সহ সকল পাওনাদি ও কারখানা খুলে দেওয়ার দাবী জানান তারা।

সুমাইয়া নামে এক (সুইং) অপারেটর বলেন, আমি অভাবের তাড়নায় আমার ৩ মাসের শিশু বাচ্চাকে রেখে গার্মেন্টস চাকরী করেছি। আমার বেতনের টাকা দিয়ে একদিকে মা-বাবা, অন্যদিকে আমার সংসার চালাতে হয়। এছাড়া বেতনের টাকা দিয়ে আমার শিশুর দুধও কিনতে হয়। ‘আমাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। বারবার বেতন দিবে বলে তারিখ দিলেও বেতন দেওয়ার নামে টালবাহানা করে আসছে। খালি তারা সময় নেয়। এদিকে সামনে ঈদ, অন্যদিকে বাসা ভাড়া, দোকানের বিল কিভাবে দিবো।

এছাড়া আমার ৩ মাসের বাচ্চার জন্য দুধ কিনবো কোথা থেকে। অন্যদিকে, এমন সময় কারখানা টাকা না দিয়ে বন্ধ করে দিয়েছে, এসময়ে কোথাও চাকরি পাবো না। এখন আমি কি করবো। তাই উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী ঈদের আগে নির্দিষ্ট সময়ে আমাদের বকেয়া বেতন সহ সার্ভিস বেনিফিট দেওয়ার দাবী জানাই।

শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দুই মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনা ন্যাক্কারজনক। তাই ঈদের আগেই বিজিএমই ও মালিক পক্ষের কাছে শ্রমিকদের সকল পাওনাদী দ্রুত পরিশোধ করার দাবী জানাই। অন্যথায়, কারখানার সামনে আমার এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এবিষয়ে জানতে কারখানাটির জিএম মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

পরে এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের পাওনাদি নিয়ে অনেক দেন-দরবার হয়েছে কিন্তুু মালিক পক্ষ দিতে চাচ্ছে না। এখন এর দবীতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি করছে, আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছে, তাদের বুঝিয়ে-শুনিয়ে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছে। এরআগে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে মিটিং ও চুক্তি করেছি। তবে এটা তারা বাস্তবায়ন করতে পারছে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০