bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপে করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়াল

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী প্রাণহানির প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে ইউরোপে। ইতোমধ্যেই এ অঞ্চলে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে শুধু ইউরোপ অঞ্চলেই মারা গেছেন ১ লাখ ৫১০ জন।

করোনার সংক্রমণ রোধে চলাচলে বিধিনিষেধ আরোপ রয়েছে ইউরোপের বেশিরভাগ দেশেই। তারপরও ইতালি ও স্পেনে ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ইতালিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ জন। আর স্পেনে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৪৩ জন।

এর সামান্য পিছেই রয়েছে ফ্রান্স। দেশটিতে অন্তত ১৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। যুক্তরাজ্যে ইতোমধ্যেই মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত স্পেন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস।

এরপর ইতালিতে ১ লাখ ৭৫ হাজার, ফ্রান্সে ১ লাখ ৫২ হাজার, জার্মানিতে ১ লাখ ৪৩ হাজার, যুক্তরাজ্যে ১ লাখ ১৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে ইউরোপের বেশির ভাগ দেশেই এখনও লকডাউনের মতো নির্দেশনা জারি রয়েছে। গত শনিবার এ ধরনের নিষেধাজ্ঞার সময়সীমা ৯ মে পর্যন্ত বাড়িয়েছে স্পেন। একই কাজ করেছে যুক্তরাজ্যও।

তবে মহামারির কারণে ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করতে বেশ কিছু দেশ বিধিনিষেধ শিথিল করেছে। সুইজারল্যান্ড, ডেনমার্ক ও ফিনল্যান্ডে এ সপ্তাহেই দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ফের চালু হচ্ছে।

৩ হাজার ৪০০-এর বেশি মৃত্যু হলেও মহামারি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দিয়েছে জার্মানি। তারাও ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ার চিন্তা করছে। সোমবার থেকেই কিছু দোকানপাট খুলে দেয়া হয়েছে সেখানে। সপ্তাহখানেকের মধ্যেই চালু হচ্ছে স্কুলগুলোও।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখা ইতালিতেও লকডাউন শিথিল হচ্ছে। ইতোমধ্যেই চলাচলের জন্য ভেনিসের খালগুলো উন্মুক্ত করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১০

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১১

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১২

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৩

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৪

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৫

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৬

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

১৭

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

১৮

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

২০