Online Desk
৩০ এপ্রিল ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিরুদ্ধে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাছে আবেদন করেছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

এ ব্যাপারে বিস্তারিত জানতে সেন্টকোমের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ; কিন্তু কেন্দ্রীয় কমান্ডের কোনো কর্মকর্তা এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো আগের অবস্থান থেকে দূরে সরিয়ে নিয়েছে। মার্কিন বাহিনী বর্তমানে যে প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে— সেসবের নাগালের বাইরে রাখা হয়েছে লাঞ্চারগুলোকে। এর প্রধান কারণ মার্কিন ক্ষেপণাস্ত্র থেকে লাঞ্চারগুলোর সুরক্ষা নিশ্চিত করা।

পেন্টাগনের ওই কর্মকর্তা ব্লুমবার্গকে বলেছেন, “বর্তমানে যুদ্ধবিরতি চলছে। যদি কোনো কারণে এই যুদ্ধবিরতি শেষ হয়ে যায়— তাহলে সেন্টকোম প্রথম ধাক্কাতেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো ধ্বংস করতে চায়। এ কারনে হাইপারনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন করেছে কেন্দ্রীয় কমান্ড।”

তবে এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

“আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। ইরানের সার্বিক পরিস্থিতি আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও পর্যালোচনার মধ্যে আছে। এই পর্যবেক্ষণ-পর্যালোচনার ওপর ভিত্তি করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সূত্র : ব্লুমবার্গ, জিও টিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১০

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১১

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

১৩

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১৪

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১৫

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৮

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৯

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

২০