Shakil Shah
১৮ ডিসেম্বর ২০২০, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানী বিমানবন্দরে ১ কোটি ২৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার : প্রবাসী গ্রেফতার

বাপ্পা মৈত্র, সিলেট ব্যুরো:

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটে এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি। যার বাজার মূল্য প্রায় ১কোটি ২৫লাখ টাকা।

জানা যায়, শুক্রবার ১৮ ডিসেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা এলাকার জামিল আহমদ (২৮)। উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার তার উরুতে বিশেষ ব্যবস্থায় বাঁধা ছিল। অন্য ২টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার তার হাত ব্যাগ থেকে উদ্ধার করা হয়। স্বর্ণ উদ্ধারের পর জামিল আহমদকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ওসমানী বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন জানান, গোপন তথ্যে খবর পেয়ে দুবাই থেকে আসা জামিল আহমদের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাথে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন জামিল। এরপর সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দুবাই ফেরত জামিলের হাত ব্যাগ থেকে ২টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ছাড়াও স্বর্ণালংকারের মধ্যে বেশিরভাগই গলার। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য সোয়া কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১০

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১১

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১২

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৩

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১৪

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১৫

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৬

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৭

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৮

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৯

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

২০