bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজারের বেশি, সংখ্যায় এগিয়ে যুক্তরাষ্ট্র

বিশ্বে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৬ হাজার ৭০৮ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ১৯ জন। অপরদিকে ৪ লাখ ৭৮ হাজার ৯৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী, চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। যুক্তরাষ্ট্রে আবারো বেড়েছে মৃতের হার। গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৪। গত ১০ এপ্রিল একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। দেশটিতে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮২০ জন। তবে ১৩ হাজার ৪৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৬১ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪৯৯ জন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এবং মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৫৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৫০৪ জন।

আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৭২ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৬০২ জন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ১৩০ জন।

এছাড়া গত ২৪ ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৭৭৮ জন, ফ্রান্সে ৭৬২ জন, জার্মানিতে ৩০১ জন মারা গেছেন।

মিসিসিপি রাজ্যের স্কুল কলেজ সারা বছর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সেখানকার গভর্নর। উগান্ডায় মে ৫ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দেশটির প্রেসিডেন্ট।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওর গভর্নরের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অস্ট্রিয়ায় খুলে দেয়া হয়েছে কয়েক হাজার দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পাকিস্তানে দুই সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও তালিকাভুক্ত কিছু শিল্পখাত খুলে দিয়েছে।

ভারতের পুনের বেশ কিছু এলাকায় কার্ফিউ জারি করা হয়েছে। বিশ্বব্যাপী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৭৮ হাজারের বেশি।

দেশে একদিনে মৃত্যু ও আক্রান্ত- দুই সংখ্যাতেই রেকর্ড ছাড়ালো। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬, আর এক হাজার ৯০৫টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২০৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০