Shakil Shah
১২ জুন ২০২১, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -১ আনিসুর রহমান।
শনিবার (১২ জুন) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ও হরিদাসপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান বলেন, গৃহহীনদের জন্য নেওয়া এই প্রকল্পের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। তিনি প্রকল্পের অগ্রগতি ও সুবিধাভোগীদের বিষয়ে খোঁজ খবর নেন। এজন্য প্রকৃত গৃহহীনদের মাঝে সরকারি এই সুবিধা দিতে হবে। তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ঘর নির্মাণে কোনো প্রকার অনিয়মন মেনে নেওয়া হবে না।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন, হরিদাসপুর ইউপি চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান, উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল), জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান গতকাল মুকসুদপুর উপজেলায় এবং আজ সকালে কোটালীপাড়া এবং বিকালে কাশিয়ানী উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন এবং সুবিধাভগীদের সাথে কথা বলেন।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০