Bhorer Darpan
১০ নভেম্বর ২০২০, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বিচারক সহ ৭ জন আহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বিচারক সহ ৭ জন আহত

 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বিচারক সহ মোট ৭ জন আহত হয়েছেন। পুলিশ ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) গোপালগঞ্জ বিচার বিভাগের বিজ্ঞ বিচারকদের দুপুরের খাবার শেষে নির্ধারিত সরকারি মাইক্রোবাসযোগে তাদেরকে নিয়ে পুনরায় কর্মস্থলে ফেরার পথে জ্বালানি তেল ফুরিয়ে গেলে কর্তৃপক্ষের নির্দেশে মাইক্রোবাস চালক শিবচন্দ্র সরকার দোলা পেট্রলপাম্প থেকে জ্বালানী তেল সংগ্রহ করে বিশ্বরোড দিয়ে গোপালগঞ্জ জেলা আদালত কার্যালয়ে ফেরার পথে মান্দারতলা টার্নিং পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামীর বাস (বলেশ্বর, ঢাকা মেট্রো ব-১১-৫৫৩৮) বিচারকদের বহনকারী মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে গাড়িতে থাকা বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মোঃ ইউসুফ হোসেন, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এইচ.এম. কবীর হোসেন, সহকারী জজ (টুঙ্গিপাড়া আদালত) মো নাজমুল কবীর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, বিচারকদের নিরাপত্তায় নিয়োজিত জেলা পুলিশের কনস্টেবল তপন দে, মাইক্রোবাস চালক শিব চন্দ্র সরকার (শিবু) গুরুত্বর আহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মাইক্রোবাস চালক শিব চন্দ্র সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রাজধানীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে পাঠানো হয়েছে। এছাড়া মাইক্রোবাসে থাকা বিচারক হুমায়ুন কবীর ও বিচারক কাঞ্চন কুমার কুন্ডুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল। আহত অন্যদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বিচারক সহ ৭ জন আহত

পরে ঘাতক বাসটিকে আটক করেছে বলে জানান সদর থানার এসআই মোঃ রুস্তম আলী। দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার এ খবর পেয়ে গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণ, আইনজীবীগণ সহ গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান। এদিকে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১০

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১১

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১২

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৪

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৫

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৬

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৭

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৮

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৯

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

২০