২৩ এপ্রিল ২০২০, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইয়ে ৬৮৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ  পৌরসভার ১৫টি ওয়ার্ডের করোনায় ক্ষতিগ্রস্থ ৬৮৫টি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে শিশুখাদ্যসহ শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর ভবনে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,আব্দুল বারেক,এনামুল হক সহ সংশ্লিষ্টরা।  করেনা ভাইরাস মোকাবিলায় মানবিক সহাযতা কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে পাওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকায় (জিআর ক্যাশ ও শিশু খাদ্য ক্রয় বাবদ ক্যাশ) এসব ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি ৩৫০ টাকার ত্রাণ প্যাকেটে রয়েছে ৩ কেজি আটা,২কেজি আলু,১ কেজি ছোলাবুট, ১ লিটার তেল, আধা কেজি সুজি, ২৫ গ্রাম করে গুড়ো ধুধের প্যাকেট ও আধা কেজি মুড়ি।  
এছাড়া বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে ১০টি বেদে পরিবারের মাঝে  বেসরকারী সহায়তার ১ লিটার তেল,৩ কেজি চাল, আধা কেজি ডাল,১ কেজি আলু, ২ কেজি করে আটা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। পরিবারগুলো জীবনের তাগিদে নাটোরের সিংড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ এসে করোনা সংকটে আটকা পড়েছে। 
এদিকে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পুরাতন ষ্টেডিয়ামে  কারাতে দো একাডেমির উদ্যেগে করোনায় কর্মহীন ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন,একাডেমি উপদেষ্টা  ও চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, একাডেমি সেক্রেটারী আবু সাইদ আল সোহাগ সহ সংশ্লিষ্টরা।            
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০