bhorerdarpan
৩ অগাস্ট ২০২০, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে যাওয়া যাবে না

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশে জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণসীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই বিধিনিষেধ ৩ আগস্ট পর্যন্ত বলবৎ ছিল। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাসার বাইরে যাওয়া যাবে না। এছাড়া দোকানপাট, শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

আজ সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না। তবে ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি কাজে বাইরে বের হওয়া যাবে। তবে বাসার বাইরে সবসময় মাস্ক পরে, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া হাটবাজার, দোকানপাট, শপিং মলে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করতে হবে। শপিং মলের প্রবেশ মুখে তাপমাত্রা পারিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিং মলে আগত যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত রাখতে হবে। হাটবাজার, দোকান-পাট শপিং মল আবশ্যিকভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।
এ ছাড়া সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।
অফিসে আদেশে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে অসুস্থ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া সব ধরনের সভা-সমাবেশ, জমায়েত, ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। তবে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে মসজিদ কিংবা উপাসনালয়ে ধর্মীয় কার্যাবলি পালন করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০