Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

টাঙ্গাইলে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

হাফিজুর রহমান,মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে এফিডেভিট করে তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

শুক্রবার জুম্মার নামাজের পর তাদের জন্য স্থানীয় মসজিদে দোয়া করা হয়। ইসলাম ধর্ম গ্রহণ করায় বাবার বাড়ী ছেড়ে অন্যের গোয়াল ঘরে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর ভাবে রাত্রি যাপন করছে তারা।

জানা গেছে, পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের সাগর বিশ্বাস (৩০) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে আদালতে গিয়ে বিধিমোতাবেক নাম পরিবর্তনের মাধ্যমে তার নাম মোহাম্মদ আলী এবং তার স্ত্রীর নাম শ্রীমতি বেবী রাণী স্থলে ফাতেমা বেগম(২৭), বড় মেয়ে শ্রীমতি প্রিয়াংষ্কা রানী স্থলে আসমাউল হুসনা আছমা খাতুন, বড় ছেলে সূর্য বিশ্বাস স্থলে মোহাম্মদ হুসাইন ও ছোট ছেলে শ্রী জীবন স্থলে মোহাম্মদ হাসান আলী রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মোহাম্মদ আলী জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। বিয়ের পর সংসারী জীবনের একপর্যায়ে স্ত্রীর নিকট বিষয়টি প্রকাশ করলে সে আমাকে অনুপ্রাণিত করে। দীর্ঘসময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) প্রতি বিশ্বাস রেখে স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। ইসলাম ধর্ম গ্রহণ করায় আমার পরিবার আমাকে আমার স্ত্রী সন্তান সহ সকলকে বের করে দিয়েছে। তাই একেক দিন একেক জনের বাড়ীতে রাত্রি যাপন করছি।

গতকাল রাতে এলাকার রফিক নামের এক মুসলিম ভাইয়ের বাড়ীর ভাঙ্গা গোয়াল ঘরে ঝড় বৃষ্টির রাতে ছোট্র শিশু সন্তান ও স্ত্রী নিয়ে বসে খুব কষ্টে রাত কাটিয়েছি ।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল হোসেন জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী আমাদের সকলের সাথে রমজানের ঈদে মাঠে জামাতের সাথে নামায আদায় করেছে। তবে তারা ইসলাম ধর্ম গ্রহণ কারায় ঘর ছাড়া হয়েছে। তাই নওমুসলিমদের জন্য গৃহ নির্মাণসহ সার্বিক সহযোগীতায় স্থানীয় সংসদ সদস্য মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।

ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি জানান, কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ৫ জন। এখন তারা আমাদের মুসলিম ভাই বোন। আমরা আমাদের বিএনপিসহ মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে তাকে সহযোগীতা করা হবে।এবং নওমুসলিমদের সহযোগীতা করার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, মোহাম্মদ আলী উপজেলার পাইস্কা ইউনিয়নের বাসিন্দা। তিনি পূর্বে হিন্দু ধর্মের লোক ছিলেন। তিনি স্ত্রী সন্তান নিয়ে ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করায় মানবেতর জীবনযাপন করছে বিষয়টি জানা মাত্রই তাদের কে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং তার ছেলে মেয়ের লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১০

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১১

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১২

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৩

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৪

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৫

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৬

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৭

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

১৮

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ ধানকাটা শ্রমিক

১৯

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন

২০