Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে পাঁচজন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজার (জাবের স্পিনিং মিলের) সামনে দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলের উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া (নতুন বাজার) গ্রামের মজনু মিয়ার ছেলে জাহিদ হাসান (১৬), উজ্জল মিয়ার ছেলে আবির (১৬), জহুর আলীর ছেলে সজিব (১৬), লুৎফর রহমানের ছেলে আহাদ (১৬) এবং হারুন-অর রশীদের ছেলে পাপ্পু (১৬)। আহত শিক্ষার্থীরা এমসি বাজার এলাকার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের পরীক্ষা কেন্দ্র শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

আহত জাহিদ হাসানের বাবা মজনু মিয়া জানান, সকালে তারা ৫জন একটি সিএনজিযোগে বেড়াইদেরচালা এলাকার আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় পৌছলে দ্রুত গতির একটি ট্রাক সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে গেলে এসএসসি ৫জন আহত হয়। গুরুতর আহত পাপ্পু এবং আহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজনকে মাওনা চৌরাস্তা আলহেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। গুরুতর দুইজন পরীক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভি না করায় পরীক্ষার্থী দুর্ঘটনার বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় আহত ৫জন এসএসসি পরীক্ষার্থীর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১০

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১১

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১২

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৩

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৪

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৫

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৬

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

১৭

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ ধানকাটা শ্রমিক

১৮

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন

১৯

বোয়ালখালীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

২০