Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির স্থানীয় প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা এবং অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন-প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। প্রতিবাদের অংশ হিসেবে এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করা হয়।

মানববন্ধনে থেকে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ও তার লোকজন। এই ঘটনা শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।

তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা বা অপহরণের চেষ্টা কোনভাবেই মেনে নেওয়া যায় না। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান। সেইসাথে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ, তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংবাদিক নেতারা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাংবাদিক সমাজকে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবেও বলেও হুশিয়ারী তাদের।

এতে অংশ নেন, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, গ্লোবাল টিভির সাভার প্রতিনিধি মো: তোফা সানী, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসাইন, সাভার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমদাদুল হক, কালের কন্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক ও এসএ টিভির সাভার উপজেলা প্রতিনিধি মো: সাদ্দাম হোসেন সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য, সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও সাভারের সাব-রেজিস্টার জাকির হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেন দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন। সোমবার দুপুরে দেওয়ান ইমন সহ কয়েকজন সংবাদকর্মী দলিল লেখক সমিতির নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় সাব-রেজিস্টার জাকির তার লোকজন নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালান ও দেওয়ান ইমনকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১০

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১১

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১২

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৩

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৪

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৫

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৬

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৭

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

১৮

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ ধানকাটা শ্রমিক

১৯

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন

২০