Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

হাবিপ্রবি প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ড. খুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের লিফটগুলো যেন শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদ। দুই দিন পরপরই শিক্ষার্থীসহ আটকে যায় লিফটগুলো। ফলে লিফটে উঠতে গেলেই শিক্ষার্থীদের মধ্যে লিফটে আটকে যাওয়ার ভীতি কাজ করছে।

গত ২০১৮ সালের ১৭ মে প্রায় শত কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট ড. খুদরত-ই- খুদা অ্যাকাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং দীর্ঘ প্রায় ৫ বছর পর ২০২৩ সালের ১৪ নভেম্বর দশতলা এই ভবন উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর থেকেই ভবনটির ৭টি লিফট নিয়ে শিক্ষার্থীদের বিড়ম্বনা যেন কাটছেই না। এই ১০ তলা ভবনের ৭টি লিফটের ৫টিই প্রায় সময় নষ্ট হয়ে বন্ধ থাকে। এতে শিক্ষার্থীদেরকে চরম ভোগান্তি পোহাতে হয়। শুধু তাই নয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের লিফটে আটকে যাওয়ার মতো দুর্ঘটনা যেনো স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।

লিফট নষ্ট হয়ে বন্ধ থাকা ও লিফটে আটকে যাওয়ার ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাজমুল ইসলাম বলেন, চীনের দু:খ যেমন হোয়াংহো, হাবিপ্রবির দুঃখ লিফট। লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই শিক্ষার্থী ও শিক্ষকরা মাঝপথে আটকে পড়ছেন। ৩০ মিনিট বা তার বেশি সময় অন্ধকার লিফটে আটকে থাকার ঘটনা আমাদের শিক্ষার্থীদের মধ্যে মানসিক ট্রমা বা ‘লিফট আতঙ্ক’ তৈরি করেছে। লিফটে আটকে যাওয়ার ফলে আমি ও আমার কয়েকজন বন্ধু কুইজ পরীক্ষা দিতে পারি নাই। প্রশাসনকে অনেকবার অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী নাদিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত লিফট সমস্যার সমাধান করা। তাদের উদাসীনতার জন্যই কয়েকদিন পরপরই শিক্ষার্থীরা লিফটে আটকে যাচ্ছে। লিফটে আটকে কোনো শিক্ষার্থীর জীবনহানীর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়ন শাখার পরিচালক (অতিরিক্ত) অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান বাহাদুর বলেন, ‘১০ তলা ভবনটি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে করা। তখন তারা কেমন মানের লিফট দিয়েছে সেই সম্পর্কে আমরা তেমন অবগত না। তারপরও ভবনটি উদ্বোধনের পর বিগত প্রশাসন লিফট মেইনটেইন্সের জন্য কোনো লোক নিয়োগ দেয়নি। ফলে, সময় মতো লিফটের সার্ভিসিং না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘অতিরিক্ত ওজনের ফলে মাঝে মাঝে লিফটে সমস্যা হয়। তাই শিক্ষার্থীদের উচিত লিফটে দেয়া নির্দেশনা মেনে চলা। দায়িত্বে আসার পর লিফটের সার্ভিসিংয়ের জন্য আমরা লোক নিয়োগ দিয়েছিলাম, কিন্তু সেই লোক ঠিকভাবে কাজ না করায় তার নিয়োগ বাতিল করা হয়েছে ৷ আমরা খুব দ্রুতই নতুন করে লোক নিয়োগ দেব, আশা করি তখন আর লিফট নিয়ে এমন সমস্যা হবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০